ভিয়েনা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

ভোলায় কোস্টগার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৯০ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
‎বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস এ কার্যক্রম পরিচালনা করা হয়।

‎জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ও তরুণ প্রজন্মকে নৈতিক পথে পরিচালিত করতে ভোলায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক বিশেষ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এদিন সকাল সাড়ে ৯টায় কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে আলোচনা সভা, সচেতনতামূলক বার্তা এবং অপরাধ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

‎কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় দুর্যোগকালীন উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা ও পুনর্বাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি জনসচেতনতামূলক কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করছে কোস্টগার্ড।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে অনৈতিক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় কোস্টগার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

আপডেটের সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫