ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টাঙ্গাইলে হাসপাতাল থেকে পাঁচ দালাল আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে সরকারি হাসপাতাল চত্বরে দালালি করার অভিযোগে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৫), টাঙ্গাইল সদর উপজেলার নন্দপাশা গ্রামের আজিজুল হকের ছেলে মাসুদ (২২), টাঙ্গাইল সদর উপজেলার সারটিয়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে আনিস মিয়া (২৬), টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের সোনাউল্লাহর ছেলে খোকন (২৬)।
জানা গেছে, এসব দালালরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত। এরপর রোগীদের নানা পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
আটকের পর অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে হাসপাতাল থেকে পাঁচ দালাল আটক

আপডেটের সময় ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫