ভিয়েনা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় চলছে রমরমা জুয়া, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৪৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১ আগস্ট) এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেহেরপুর জেলার শিক্ষার্থী (১) মাহিয়া তাসনিম মায়া এবং কুষ্টিয়া জেলার অভিভাবক রজনি ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

এছাড়া শনিবার (২ আগস্ট) শিক্ষার্থী ফাতেমা আক্তার ও ফরিদপুরের রাইসা মনির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। এছাড়া একই দিনে বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় নিহত ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ান এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

আপডেটের সময় ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫