ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

পঞ্চাশ আরোহীসহ রাশিয়ার বিমান নিখোঁজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১০১ সময় দেখুন

কবির আহমেদ, ভিয়েনা : রাশিয়ায় প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবিমান নিখোঁজ হয়ে গেছে। দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম
রয়টার্স এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি।

বার্তা সংস্থাটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আন-২৪ মডেলের একটি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের বলে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, “বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।”

এদিকে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসাবে যাত্রী সংখ্যা প্রায় ৪০ জন।
বিমানটি নিখোঁজ হওয়ার পর বিমানবন্দর, উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ বা কোনো সংকেত পাওয়া যায়নি।

আন-২৪ মডেলের এই ধরনের বিমান সাধারণত আঞ্চলিক রুটে ব্যবহার হয়, তবে এগুলোর নিরাপত্তা নিয়ে আগে থেকেও প্রশ্ন উঠেছে। বিশেষ করে দূরপ্রাচ্যের প্রত্যন্ত এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্বল ন্যাভিগেশন ব্যবস্থার কারণে বিমান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পঞ্চাশ আরোহীসহ রাশিয়ার বিমান নিখোঁজ

আপডেটের সময় ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫