ভিয়েনা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎

টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৫০৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শমসাদুল আখতার শামীম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এবারের মেলায় মোট ৪৭ টি স্টল অংশগ্রহণ করেছে।

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বৃক্ষ মেলা ২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এ.এস.এস. সাইফুল্লাহ, ফুড টেকনোলজি এন্ড মিউটেশন সাইন্স বিভাগের অধ্যাপক ড. লুৎফুননেছা বারি প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

আপডেটের সময় ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫