ভিয়েনা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪০৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা : যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহীন।

যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, সাংবাদিক মাছুম বিল্লাহ, নজরুল ইসলাম, আকবর হোসেন, ইব্রাহিম আকাশ প্রমূখ। যুগান্তর ‘স্বজন সমাবেশ’র উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহবুব আলম।

এসময় বক্তারা বলেন, যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে নুরুল ইসলাম এদেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এরকম একজন শিল্পোদ্যোক্তা এদেশ পুণর্গঠনে ভূমিকা রেখেছেন। তিনি দেশের অনেক বড় বড় ব্যবসায়ীর মতো দেশের টাকা বিদেশে পাচার করেননি। দেশের টাকা দেশে রেখেই ব্যবসা পরিচালনা করেছেন। একই সাথে একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। অধম্য সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বক্তারা আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়।এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া

আপডেটের সময় ০৮:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫