ভিয়েনা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. বায়েজিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকচ্চপিয়া এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই বাড়ির খলিল মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, মাগরিবের আগে শিশু বায়েজিদ বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তার মা মিনারা বেগম তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে শিশুর মা বাড়ির পুকুরে গিয়ে দেখে বায়েজিদের জুতা ভাসছে। তখন তিনি পানিতে নামলে শিশু বায়েজিদকে ডুবন্ত আবস্থায় পাওয়া যায়। এরপর তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে শিশুকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ১০:১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫