ভিয়েনা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৬০ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন : ভোলার চরফ্যাসনে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই জাহিদুল (২৫) কে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সকালে চরমাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর এলাকার তালুকদার চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নির্যাতনের চারদিন পর সোমবার (৭ জুলাই) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ভুক্তভোগী জাহিদুল হাজারীগঞ্জ ইউনিয়নের মো. মাজেদ ঢারীর ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল চালক। তিনি জানান, তার বন্ধু তুহিন অনেকদিন ধরে তার নবম শ্রেণি পড়ুয়া বোনকে উত্যক্ত করছিল। তুহিনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার ভোরে তুহিন তাকে ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন চালায়।

তুহিনসহ যুবদল নেতা ইমন তালুকদার, আমিনুল ইসলাম ও মো. সিদ্দিক মিলে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে অমানুষিক নির্যাতন করে।
ফ্লাস দিয়ে হাত-পায়ের নখ তুলে নেওয়া হয় এবং পানিতে চুবিয়ে জ্ঞান ফিরিয়ে আবারও নির্যাতন চালানো হয়। এসময় মোবাইলে ভিডিও ধারণও করে অভিযুক্তরা।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে নির্যাতনের হুমকি এবং নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত এবং পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

আপডেটের সময় ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫