ভিয়েনা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় জানা গেছে, তিনি হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ফুলকুমারী (৩৫), যিনি সুয্যর স্ত্রী। আহতদের মধ্যে আছেন বাসন্তী (৫০), একই জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বিনিময় পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত

আপডেটের সময় ১২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫