ভিয়েনা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামায়াত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৫৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো, একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। ‘জুলাই ব্যর্থ হয়েছে’ এটা বলার সময় এখনও আসেনি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে—না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করবো না।

দলটির নায়েব আমির আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে—যা গত ৫৪ বছরেও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনের চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটার লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপিসহ তিনটি দল বাদে আমরা সবাই এক হয়েছি।

তিন বলেন, সব দলকে বলতে চাই—আসুন, মৌলিক পরিবর্তনের প্রশ্নে আমরা একত্রিত হই। সংবিধান পরিবর্তনের ধারাগুলো মানতে হবে। আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো এবং সরকারকে বাধ্য করবো মানতে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামায়াত

আপডেটের সময় ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫