ভিয়েনা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, ৩৫ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।

এখনও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তব্যরত উদ্ধারকর্মীরা। শ্রমিকদের উদ্ধার করতে যোগ দিয়েছে দুই শতাধিক উদ্ধারকর্মী।

সোমবার (৩০ জুন) স্থানীয় সময় সকালে, সিগাচি কেমিক্যালস নামক কারখানাটিতে বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে যায় কারখানাটির বিভিন্ন অংশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কয়েক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। বের করা হয় ৩১ জনের মরদেহ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বেশ কয়েকজনের। দুর্ঘটনার সময় কারখানাটিতে কমপক্ষে ৯০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের মূল কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, ৩৫ জন নিহত

আপডেটের সময় ০১:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫