ভিয়েনা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকায় ধূলিদূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার: সৈয়দা রিজওয়ানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : এ বছর ঢাকার রাস্তায় ধূলিদূষণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দূষণ কমাতে অক্টোবর মাসের আগেই ঢাকার সব রাস্তার মেরামতের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ জুন) সকালে সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, ঢাকার রাস্তা থেকে ভাঙাচোরা এবং মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে ২৫০টি নতুন গাড়ি নামানো হবে। এ নিয়ে বিআরটিএ কাজ করছে। এসব পুরনো গাড়ি তুলে ফেললে ঢাকার বায়ু দূষণ কমবে।

দীর্ঘমেয়াদি বায়ুদূষণ কমাতে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ করতে চীনা বায়ুদূষণ বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা।

চীনের বিশেষজ্ঞ দল গত দুইদিন ঢাকার বায়ু দূষণের কারণ খুঁজতে বিভিন্ন বৈঠক করে নিজেদের অভিজ্ঞতার আলোকে মতামত দিয়েছেন বলেও জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় ধূলিদূষণ রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার: সৈয়দা রিজওয়ানা

আপডেটের সময় ১১:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫