ভিয়েনা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৬৮ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : “বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কীভাবে এড়াতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি পৌরসভা।

রবিবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অভিযানে অংশ নিয়েছে ঝালকাঠি সিটি ক্লাব, বিডি ক্লিন, ক্লিন রিভার, ইয়ুথ একশন সোসাইটি, ভিবিডি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও গার্ল ইনরোভারসহ মোট নয়টি সংগঠনের তিন শতাধিক সদস্য। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌরসভা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

আপডেটের সময় ১২:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫