ভিয়েনা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সখীপুরে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী (৪২) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বুরহান মার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরফ আলী কালিয়ানপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
তরফ আলীর পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধে প্রতিবেশী এক সেনা সদস্যের লাগাতার মামলার হুমকিতে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে নিহতের পরিবার দাবি করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তরফ আলী মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই বোরহান আলী বলেন, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা প্রায়ই মোবাইল ফোনে মামলার ভয় দেখাত। এ নিয়ে আমার ভাই সব সময় দুশ্চিন্তায় থাকত। আমাদের ধারণা, তাদের হুমকির কারণেই সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তী বলেন, তরফ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১২:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫