ভিয়েনা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভোলায় শিক্ষার্থীদের নিয়ে কোস্টগার্ডের বন্যা ও ঘূর্নিঝড় প্রস্তুতি কোস্টগার্ডের কর্মশালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭৭ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলায় শিক্ষার্থীদের নিয়ে কোস্টগার্ডের বন্যা ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিন জোনের প্রধান কার্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড এ কর্মসূচীর আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর, তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জান মাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় শিক্ষার্থীদের নিয়ে কোস্টগার্ডের বন্যা ও ঘূর্নিঝড় প্রস্তুতি কোস্টগার্ডের কর্মশালা

আপডেটের সময় ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫