ভিয়েনা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পূর্বে উভয়ের ভয়াবহ সংঘাতে বহু হতাহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৯৪ সময় দেখুন

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছু পূর্বে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ব্যাপক হতাহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ  মঙ্গলবার (২৪ জুন) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে অন্তত ছয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২২ জন।

এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানান, যেসব এলাকায় হামলা হয়েছে সেখানে কালো ধোঁয়া দেখা গেছে। একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। অনেককে ভবনের বাইরে ও ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোরে ইরানের গিলান প্রদেশের আবাসিক ভবনে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৯ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছেন। নিহত বা আহতদের মধ্যে অন্তত ১৬ জন নারী ও শিশু। এ ছাড়াও ইসরায়েলের হামলায় ওই এলাকার অন্তত চারটি আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পূর্বে উভয়ের ভয়াবহ সংঘাতে বহু হতাহত

আপডেটের সময় ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫