ভিয়েনা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৪৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কাদেরের ছেলে। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভার ওই এলাকায় বসবাস করে আসছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে সাদ্দাম ঘরের মেঝেতে বসে মোবাইল ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে সখীপুরের আলমগীর মেডিকেল হলে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বাবা আব্দুল কাদের জানান, সাদ্দাম এক সন্তানের জনক ছিলেন এবং রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, “আমাদের হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সাপে কাটার ঘটনা ঘটলে সময় নষ্ট না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেটের সময় ১২:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫