ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সখীপুরে মাদরাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৬৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডাকা হলে দেখা যায় এই তিনজন অনুপস্থিত। অনেক সময় শিক্ষার্থীরা অভিমান করে বের হয়ে যায়—এমনটি ভেবে তাৎক্ষণিক অভিভাবকদের জানানো হয়।

নিখোঁজ সামিউলের বাবা নাজিবুল ইসলাম বলেন, “ভোরে মাদরাসা থেকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তারা তক্তারচালা বাজার থেকে একটি সিএনজিতে করে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নেমেছে। আমরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিচ্ছি।”

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, “এখনও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে মাদরাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ

আপডেটের সময় ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫