ভিয়েনা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ১৮শত মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৭৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে নদীর তীরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৩ জুন) এ অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. আবু আব্দুল্লাহ খান বলেন, “যমুনা নদীতে মাছের প্রজনন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অভিযান চালানো হয়। উদ্ধার করা ১,৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার জানান, “১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী নদী, খাল, বিলসহ জলাশয়ে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু জেলে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করছে। তাই আজকের অভিযানে জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে। মাছের উৎপাদন ও প্রজনন রক্ষায় আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”
ঢাকা/ইবিটাইমস/এাএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ১৮শত মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময় ০৬:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫