ভিয়েনা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে জাতীয় ফল মেলায় নানা প্রজাতির ফলের প্রদর্শনী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৮১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : “দেশে ফল বেশি খাই, সবাই মিলে গাছ লাগাই”—এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
সোমবার (২৩ জুন) সকালে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার খামারবাড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফা হক।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আশেক পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এবং সহকারী কমিশনার মো. মোহাইমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
এবারের জাতীয় ফল মেলায় মোট ৩টি স্টলে ৪৩ প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। পাশাপাশি ফলদ বৃক্ষরোপণে উৎসাহ দিতে প্রণোদনার অংশ হিসেবে মেলায় আগত কৃষকদের মাঝে ১ হাজার ৫০০টি নারকেল চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে পুষ্টির চাহিদা পূরণে ফলের গুরুত্ব অপরিসীম। পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সঙ্গে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি বাড়ির আঙিনায় ফলজ গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
মেলা চলবে আগামী তিন দিন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে জাতীয় ফল মেলায় নানা প্রজাতির ফলের প্রদর্শনী

আপডেটের সময় ০৩:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫