ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জনগণের পুলিশ হতে পারলেই কলঙ্ক মুছে যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৭৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “পুলিশকে হতে হবে মানবিক, জনবান্ধব। জনগণের পুলিশ হতে পারলেই বাহিনীর সব কলঙ্ক মুছে যাবে।”
সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি সিএসসির (CSCR) সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “গতকালের মব ঘটনার সঙ্গে যদি পুলিশের কেউ জড়িত থাকে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বন্যা যেন না হয়, সে জন্য দোয়া করবেন। তবে বন্যা হলে কৃষকদের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের পুলিশ হতে পারলেই কলঙ্ক মুছে যাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ০৩:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫