ভিয়েনা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন : আবু নাসের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, “আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর অতীতের কলঙ্ক মোচনের একটি সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

রোববার (২২ জুন) সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড মাঠে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা আমাদের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের ঘটনার পর কিছুদিন পুলিশ কর্মবিরতিতে ছিল। আমরা দায়িত্ব নেয়ার পর পুলিশ বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার কাজ করছি।”

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, “পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে ভালো কাজের মাধ্যমে। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এএইচএম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ। সমাপনী কুচকাওয়াজে ৮১৭ জন নবনিযুক্ত পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন : আবু নাসের

আপডেটের সময় ১১:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫