ভিয়েনা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৫ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : সরকারী খাদ্য গুদামে ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ‍তুলে বিএনপি নেতার ফেসবুক পোস্ট এখন ভাইরাল। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালেচনা। আর সেই পোস্টে এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই।
পোস্টটি যিনি করেছেন তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া।
পোস্টে তিনি দাবি করেছেন,শৈলকুপা খাদ্য গুদামের ধান সংগ্রহে সিন্ডিকেট করে ৩০৭ জন কৃষকের নাম ব্যবহার করে ৯২০ টন ধান ও চাল সংগ্রহের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা। আবু তালেব মিয়া তার পোস্টে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন।

তিনি সেখানে লিখেছেন,কে বা কারা এর সাথে জড়িত অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হোক। বিএনপি নেতা আরও লিখেছেন,এই ধরনের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,যারা এই অপচেষ্টায় লিপ্ত,তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি শৈলকূপায় আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই অভিযোগের পর স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে,আবু তালেব মিয়ার এই পোস্ট শৈলকূপাসহ গোটা জেলায় আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে। সাধারণ কৃষক ও জনগণ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

আপডেটের সময় ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫