ভিয়েনা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

লালমোহনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৪২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) বেলা ১১ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক জাবেদ। এ সময় তিনি মাদরাসা বাজার এলাকা সংলগ্ন মোল্লা বাড়ির দরজায় পৌঁছে মোটরসাইকেলের ব্রেক দিলে উল্টে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক যুবক জাবেদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেটের সময় ০৭:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫