ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭০ সময় দেখুন

ইবিটাইমস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক চলছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান।

এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

https://www.facebook.com/share/v/1DsMgLtjsA/

সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়।

এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলের উদ্দেশ্যে বের হন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন।

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হচ্ছে। সেখানে দুপক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই। তবে প্রাথমিকভাবে দুই ঘণ্টার এই একান্ত বৈঠক হলেও উভয়পক্ষ সম্মত হলে আলোচনায় অন্যরাও যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

তোফায়েল আহমেদ আর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

আপডেটের সময় ১২:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫