ভিয়েনা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় চলছে রমরমা জুয়া, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু

ভারতে আবারও ভয়ংকর রূপে ফিরে এসেছে করোনা মহামারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১০৩ সময় দেখুন

ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুসারে,২৪ ঘন্টায় ৬,০০০ নতুন আক্রান্ত,আর মৃত্যু ৬ জনের। বাংলাদেশে সতর্কতা জারি

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা সমগ্র বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসের পুনরায় সম্ভাব্য সংক্রমণ বিস্তারের এক সতর্কবার্তা জারি করেছে।

প্রসঙ্গত, ২০২০ সালে বৈশ্বিক মহামারি হিসেবে আবির্ভূত ভাইরাসটির হাফ ডজন নতুন ভেরিয়েন্টের দেখা মিলেছে ইতোমধ্যে। একদিকে যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ, তেমনি অন্যদিকে মৃত্যুর ঘটনাও ঘটছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।  এই অবস্থায় ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতায় বলা হয়, ওমিক্রনের নতুন সাব ভেরিয়েন্ট এলএফ পয়েন্ট সাত, এক্সএফজি, জেএন এক ও এনবি ১ পয়েন আট পয়েন্ট এক এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি জোরদার করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ স্বাক্ষরিত নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দেশে প্রবেশের পথে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হ্যান্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস ও পিপিই মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে জনসচেতনতা বাড়াতে করোনা প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা প্রচার করতে হবে এবং জনগণকে ভারতসহ সংক্রমণপ্রবণ দেশগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। এদিকে, আইসিডিডিআরবির গবেষকেরা বলছেন, করোনার আরও দুটি নতুন ধরন—এক্সএফজি ও এক্সএফসি শনাক্ত হয়েছে, যেগুলো অমিক্রন জেএন এক এর উপধরন এবং এদের সংক্রমণ ক্ষমতা বেশি। এ পরিস্থিতিতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দিনে সাতবার বা প্রয়োজন মতো অন্তত ২৩ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নাক ও মুখ ঢাকতে মাস্ক ব্যবহার করতে হবে এবং হাঁচি, কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক,মুখ ঢেকে রাখতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

সন্দেহজনক রোগীদের বিষয়ে বলা হয়েছে, কেউ অসুস্থ হলে তিনি যেন ঘরে থাকেন এবং প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করেন। রোগীকে অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে এবং জটিল পরিস্থিতিতে আইইডিসিআরের হটলাইনে ০১৪০১, ১৯৬২৯৩ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সময়মতো ব্যবস্থা গ্রহণ ও সর্বসাধারণের সতর্কতা বজায় রাখার মাধ্যমেই এই নতুন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে আবারও ভয়ংকর রূপে ফিরে এসেছে করোনা মহামারি

আপডেটের সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫