ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিবন্ধন পেতে এনসিপি’র জোর তৎপরতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৮৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধন পেতে জোর তৎপরতা শুরু করেছে। দলটির শীর্ষ নেতারা গত কয়েক মাস ধরেই তৃণমূলে গিয়ে পথসভা ও প্রচারণা করছে। এ ছাড়া রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেতে নতুন দলটিকে বেশ কিছু নিয়মনীতি মানতে হবে। সেই বিষয়গুলো মাথায় রেখে কাজ করছে দলটি।
দলটির শীর্ষ কয়েকজন নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, দলটির গঠনতন্ত্রের খসড়া তৈরি হয়েছে। ঈদের পরে সাধারণ সভায় সেটি পাশ হলেই প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। দলটির নেতাকর্মীরা আশা করছেন, জুলাইয়ের মধ্যে তারা দল হিসেবে নিবন্ধন পেয়ে যাবেন। 
এদিকে, দলটির নেতারা প্রতীক নিয়েও ভাবছেন।
দলটির প্রতীক নির্বাচনে প্রযুক্তি, প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেছেন, শর্টলিস্ট করে ৩০ থেকে ৪০টি প্রতীক ঘুরেফিরে আসে। তার মধ্যে ৮ থেকে ১০টি শর্টলিস্ট করা হয়েছে।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী প্রতীক নিয়ে গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের গ্রামীণ আবহ থেকে শুরু করে প্রকৃতির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিবন্ধন পেতে এনসিপি’র জোর তৎপরতা

আপডেটের সময় ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫