ভিয়েনা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে পুকুরের মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৬৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল একই ইউনিয়নের রায়চাঁদ এলাকার নূরনবীর ছেলে। 
জানা গেছে, রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার দরদ হাওলাদার বাড়ি সংলগ্ন একটি পুকুরের মাছ কিনেছিলেন মো. রাসেল। শনিবার বিকেলে ওই পুকুর থেকে মাছ ধরতে মোটর দিয়ে পানি সেচ দেওয়া শুরু করেন তিনি। এ সময় মোটরের সাথে সংযুক্ত বিদ্যুতের তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন যুবক রাসেল। বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে গেলেও ততক্ষণে মৃত্যু হয় তার। পরে স্বজনরা গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পুকুরের মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেটের সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫