ভিয়েনা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় চলছে রমরমা জুয়া, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে : উপদেষ্টা আসিফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আসন্ন কোরবানি ঈদে ঘরমুখি মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার সকালে মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন।
এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রশাসক জানান, ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসি’র ভ্রাম্যমান আদালত মহাখালি বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক লি. পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসি’র প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে : উপদেষ্টা আসিফ

আপডেটের সময় ০৮:৫০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫