ভিয়েনা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলো আর্থিক সহায়তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৭৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকার এসব পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতসহ নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা শেষে শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বিভিন্ন ভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের কবলে পরে মঙ্গলসিকদার লঞ্চঘাট ও পাশ্ববর্তী এলাকা। এসব মানুষের দুর্দশার কথা চিন্তা করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলো আর্থিক সহায়তা

আপডেটের সময় ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫