ভিয়েনা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলের ঝিনাই নদীতে নৌকায় চলছে রমরমা জুয়া, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে আবারও বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৯ শ্রমিকের মৃত্যু

দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে : অর্থ উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে।সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ‘দুদক সংস্কার কমিশন’ গঠন করে। সম্প্রতি এ কমিশন তাদের সুপারিশ দিয়েছে। যা যাচাই করে দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন (ইউএনসিএসি) (অনুসরণে দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে।’

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে : অর্থ উপদেষ্টা

আপডেটের সময় ১২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫