ভিয়েনা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না : উপদেষ্টা রিজওয়ানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। এখানে এতই গাছ ছিল, এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম, কিন্তু এখন আমরা এতই অত্যাচার করলাম প্রকৃতিকে, আমাদের আবার সংশোধন করার কাজটা শুরু করতে হচ্ছে।

আমাদের দেশটা প্রাকৃতিক সম্পদের দিক থেকে বিবেচনা করি, গাছের দিক থেকে বিবেচনা করি এখানে কোন আলাদা প্রয়াসের প্রয়োজন নেই। গাছ এমনেই হয়। এই ধ্বংসস্তুপ পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের নিজেদের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে ও দেশের স্বার্থে।
রবিবার (২৫ মে) সকালে টাঙ্গাইল জনসেবা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ভূমি মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সবুজ পৃথিবী সাধারণ সম্পাদক শহীদ মাহমুদসহ প্রশাসনিক কর্মকর্তারা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না : উপদেষ্টা রিজওয়ানা

আপডেটের সময় ১০:২১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫