ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৬৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পারিবারিক মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান। এরপর স্বামী শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান স্বজনরা। পরে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলতে দেখেন তারা।
পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৬:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫