ভিয়েনা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

শৈলকুপায় চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্যের জেরে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮৭ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের উপর হামলা চালিয়েছে স্থানীয় চাঁদাবাজ চক্র। সালিশের নামে চাঁদাবাজির প্রতিবাদ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় তার ওপর এ বর্বর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী খেলাফত বিশ্বাসকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে হাসপাতালে নিতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় বলেও অভিযোগ স্বজনদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোবিন্দপুর গ্রামের মাঠে স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। ঘটনাস্থলে কাউকে দেখা না গেলেও স্থানীয় মাতব্বররা সালিশ করে নিরীহ কৃষক আরিফ মণ্ডলকে দায়ী করে। পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ না দিয়েই একতরফাভাবে শালিশ করে আরিফ ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করা হয় এবং দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
এ একতরফা বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস। তিনি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। এরই জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ চাঁদাবাজ চক্রের প্রধান অভিযুক্ত উসমান মণ্ডল ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবার, একই কারণে উসমান মণ্ডল ও তার সহযোগীরা কৃষক আরিফ মণ্ডল, তার ভাই এবং বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পেটায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান, ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ঘটনাটি শুনেছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্যের জেরে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

আপডেটের সময় ০৯:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫