ভিয়েনা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

আগামী আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১২০ সময় দেখুন

চলতি বছরের আগস্টে ঢাকা সফর করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি হবে বাংলাদেশে ইতালির কোনও প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর

ইউরোপ ডেস্কঃ সোমবার (১৯ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জাতীয় সংবাদমাধ্যমকে জানায়,আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয়পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। তার ঢাকা সফরে উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছেন এবং রোমের দিক থেকে জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের পর ইইউ সহ সমগ্র পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেড়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী আগস্ট মাসে ঢাকা সফর আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আপডেটের সময় ০১:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫