ভিয়েনা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৭৬ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ভোরবেলা ইজিবাইকে করে আম নিয়ে ঝিনাইদহ শহরের ফলের আড়তে যাচ্ছিলেন ব্যবসায়ী লিটন মন্ডল (৪৫)। কিন্তু পথিমধ্যেই সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা সড়কের ধানহাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মন্ডল মাগুরার সদর উপজেলার বাসতালি গ্রামের শফি মন্ডলের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ভোর ৫টার দিকে মাগুরার বাসতৈল এলাকা থেকে ইজিবাইকে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে বিক্রি করতে যাচ্ছিলেন লিটন মন্ডল। পথিমধ্যে ধানহাড়িয়া নামক স্থানে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিটন মন্ডল মৌসমী ফলের ব্যবসা করতেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত শাহ আলম জানান, হাসপাতালে পৌছানোর আগেই লিটন মন্ডল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা যায়নি। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেটের সময় ১২:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫