ভিয়েনা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ, আটক ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৪১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : 
ভোলার লালমোহনে পাচারের সময় ১০ লাখ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ মে) ভোর পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীর পৃথক স্থানে মৎস্য দফতরের অভিযানে এসব চিংড়ির রেণু জব্দ ও পাচারের সঙ্গে জড়িতদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার মো. মিরাজ (২৪), মো. কবির (৩৫), মো. কামরুল (৩৩), মো. পারভেজ (২৫) এবং বোরহানউদ্দিন উপজেলার মো. ভুট্টো (৫০)। এদেরকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের নেতৃত্বে মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার ভোর পর্যন্ত তেঁতুলিয়া নদীর পৃথকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত চিংড়ির রেণু জনসম্মুখে নাজিরপুর মৎস্যঘাট সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়। এ ছাড়া এই চিংড়ি রেণু পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরও বলেন, পরিচালিত অভিযানে লালমোহন থানার এএসআই মো. বশির উদ্দিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ, আটক ৫

আপডেটের সময় ০২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫