ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১১১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় কারখানার ইনচার্জ তাজুল ইসলাম বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বুধবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে প্রথমে কাজল ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আপডেটের সময় ০২:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫