ভিয়েনা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে মৎস্যজীবীদের প্রশিক্ষণ সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১২:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৭০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ও বুধবার লালমোহন অফিসার্স ক্লাবে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীকে ২০২৪-২৫ অর্থবছরে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম ।
এছাড়াও মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন- লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
দুই দিনের এই প্রশিক্ষণে মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরণবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে এ সময় মাছের গুণগত ও পরিমাণগত মান বজায় রেখে এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্ববোধ পালনের বিষয়ে সচেতনতার আহ্বান জানান আলোচকবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মৎস্যজীবীদের প্রশিক্ষণ সম্পন্ন

আপডেটের সময় ০১:১২:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫