ভিয়েনা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১১২ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নের ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার পশ্চিম বিষয়খালী ও ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৫) ও ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অলিয়ার রহমান (৫০)।
স্বজনরা জানায়, সকালে মাঠে ধান বাঁধতে যান মিরাজুল।
এসময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বজ্রপাতের কবলে পড়েন মিরাজুল। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে নিহত অলিয়ার রহমানের স্বজনরা জানান, সকালে মাঠে ধান গোছানোর জন্য বাড়ি থেকে বের হন অলিয়ার। দুপুরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন তিনি।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক খালিদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেটের সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫