ভিয়েনা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

বিএনপির কেন্দ্রীয় নেতার মধুপুরের কারখানায় লুটপাট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১০৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের খামার বাড়ির কারখানায় ডাকাতি ও লুটপাট ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বৃহত্তর আউশনারার মহিষমারা লেদুর বাজার খামার বাড়িতে।
এ ঘটনায় জেলা পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থা ও মধুপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
এদিকে রবিবার (৪মে) দুপুরে টাঙ্গাইল জেলা, ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কারখানা পরিদর্শন করেছে।
এদিকে শনিবার (৩ মে) কারখানার দায়িত্বরত ইনচার্জ তাজুল ইসলাম ডাকাতির ঘটনায় বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 
বিএনপির নেতৃবৃন্দ, কারখানা শ্রমিক ও ইনচার্জ সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপনের খামারবাড়ি মধুপুরের মহিষমারা গ্রামে। একপাশে তার খামারবাড়ি অপর পাশে  ফার্নস অয়েল কারখানা রয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই কারখানার পেছনের গেট কেটে ১৫-১৬ জনের ডাকাতদল ফ্যাক্টরিতে প্রবেশ করে। ডাকাতদল  কারখানায় ঢুকেই অদূরে থাকা দুইজন নৈশপ্রহরীর হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা প্রধান ফটকের পাশে থাকা গার্ডকেও একইভাবে বেঁধে রাখে। পরে তারা বিদ্যুতের সুইচ বন্ধ করে কারখানার ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রপাতি খুলে নেয়। জেনারেটরের ঘরে গিয়ে মূল্যবান তার ও ব্যাটারিগুলো নিয়ে ভোর সাড়ে ৪ টার দিকে গাড়ি যোগে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল কারখানার দুই শ কেভি ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে । যার আনুমানিক মূল্য ৪৫-৫০ লাখ টাকা। এ ছাড়া বৈদ্যুতিক মূল্যবান তার, ৮০ হাজার নগদ টাকা নিয়েছে বলে জানিয়েছে কারখানার ইনচার্জ তাজুল ইসলাম। 

মহিষমারায় অবস্থিত বিএনপি নেতা স্বপন ফকিরের কারখানা পরিদর্শন শেষে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, বিগত দিনে এমন ঘটনা ঘটেনি। এ সময়ে এমন ডাকাতির ঘটনায় তারা হতবাক। তারা বলেন, স্বপন ফকির এ খামারে প্রতি মাসে একা এসে বসবাস করেন। এমন ঘটনায় নিয়ে তাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে জানান।

এ সময় তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মধুপুর উপজেলার সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দার, পৌরশাখার সভাপতি ইউসুফ জাঁই প্রিন্স,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,ধনবাড়ি বিএনপির  সভাপতি এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদকসহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবীর  জানান, ডাকাতির ঘটনায় কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জনকে করে মামলা দায়ের করেন। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির কেন্দ্রীয় নেতার মধুপুরের কারখানায় লুটপাট

আপডেটের সময় ০২:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫