ভিয়েনা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

সাত জেলায় বজ্রপাতের শঙ্কা, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১০৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশের সাত জেলায় শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আজ সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। দেশের ১৪টি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের পরামর্শ :

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাত জেলায় বজ্রপাতের শঙ্কা, ১০ পরামর্শ আবহাওয়া অফিসের

আপডেটের সময় ১০:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫