ভিয়েনা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাশিয়ায় চাকরির প্রলোভনে পাঠানো হলো যুদ্ধক্ষেত্রে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৮২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামের নাজির উদ্দিনকে। একটি প্যাকেজিং কোম্পানিতে কাজের প্রতিশ্রুতি দিয়ে ঢাকার এসপি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান তার কাছ থেকে ১২ লাখ ২০ হাজার টাকা নেয়। গত ১৫ ডিসেম্বর রাশিয়া পৌঁছে তাঁকে ১৪ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ১৬ এপ্রিল সর্বশেষ একবার ফোনে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী ও বাবাকে জানান, তাঁকে সম্মুখ সমরে পাঠানো হচ্ছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ নেই।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা ফয়েজ উদ্দিন এবং স্ত্রী কুলসুম বেগম দিন গুনছেন প্রিয়জনের ফেরার আশায়। তিন বছর বয়সী কন্যা শিশুটিও অপেক্ষায় থাকে বাবার খবরে।

নাজিরের বাবা বলেন, “আমার ছেলেকে চাকরির নামে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। যারা এ প্রতারণা করেছে, তাদের বিচার চাই।” এলাকাবাসীরাও চান, সরকার যেন নাজিরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ায় চাকরির প্রলোভনে পাঠানো হলো যুদ্ধক্ষেত্রে

আপডেটের সময় ১২:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫