ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাঙ্গাইল জেলা এনসিটিএফের কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল জেলা শিশু একাডেমির হলরুমে উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ এর টাঙ্গাইল জেলা শাখার নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান তানজীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিষ সাহা কারন।
নবগঠিত কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি আলাতুল ছামিরা ছিম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা আদিবা, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, শিশু সংসদ সদস্য (ছেলে) রাকিবুল ইসলাম অনিক, শিশু সংসদ সদস্য (মেয়ে) আদিবা খান অহনা, শিশু গবেষক(ছেলে) তৌসিফ কবীর সাজিদ, শিশু গবেষক ( মেয়ে) মুমতাহীনা ইসলাম নাবা, শিশু সাংবাদিক (ছেলে) দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম, শিশু সাংবাদিক( মেয়ে) জান্নাতুল ফেরদৌস তুবা।  
নবনির্বাচিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানজীম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে এনসিটিএফের সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি জানি এই দায়িত্ব অনেক বড় কিন্তু আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আমাদের এনসিটিএফ আরও সুন্দর ও শক্তিশালী হবে।
নির্বাচনে এনসিটিএফ টাঙ্গাইল জেলার সাধারণ সদস্যরা ভোটপ্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এ সময় ইয়েস বাংলাদেশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রকাশ, এনসিটিএফ-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা টাঙ্গাইল জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল জেলা এনসিটিএফের কমিটি গঠন

আপডেটের সময় ০৩:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫