ভিয়েনা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১০৬ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে দৌলতখান উপজেলার মদনপুরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জালনোট উদ্ধার করা হয়।

‎বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে শুক্রবার সকাল ১১টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল ৯ হাজার টাকাসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। আটকৃত সবাই দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধিন।

‎এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন সকল সমুদ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

আপডেটের সময় ০২:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫