ভিয়েনা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে অবৈধ চাই ও জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৭৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নদীতে অভিযান চালিয়ে পাঙাশের পোনা নিধনকারী অবৈধ চাই এবং জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এই চাই ও জাল জব্দ করা হয়। এ সময় ১টি পাঙাশের পোনা নিধনকারী অবৈধ চাই ও ৬ হাজার মিটার টাইগার জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ওই চাই এবং জাল ধ্বংস করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী, অফিস সহায়ক খোকনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এবং ১১ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অবৈধ চাই ও জাল জব্দ

আপডেটের সময় ০৫:২০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫