ভিয়েনা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৫২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন মিয়া (৪৫) কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। ওই বাসায় হারুন ভাড়া থাকতেন।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে বিক্রি করতেন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হারুনকে ৭ দিনের রিমন্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময় ০১:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫