ভিয়েনা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ৮৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. বাবুল হোসেন নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত যুবক বাবুল হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে বাবুলকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির পেছনে বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেন। বাবুল হোসেন নামে ওই যুবক লালমোহন পৌরসভায় দীর্ঘদিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন। তবে কী কারণে ওই যুবক সেখানে গিয়েছে তা জানা যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

আপডেটের সময় ০৪:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫