ভিয়েনা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র‍্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৬২ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : আজ ১১ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। এর অংশ হিসেবে ঝালকাঠি প্রেসক্লাব এর সম্মুখে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র‍্যালি। আয়োজক সংগঠন ফ্রাইডেস ফর ফিউচার এর তত্ত্বাবধায়নে ইযুথ অ্যাকশন সোসাইটি (ইযাস) এর নেতৃত্বে সহযোগী সংগঠন ব্রাইর্টাস, ইযুথ নেট গ্লোবাল এবং স্থানীয় যুব সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
দিনটি শুরু হয় প্রেসক্লাবের সম্মুখে জলবায়ু যোদ্ধাদের নিয়ে সমাবেশ ও প্রেস কনফারেন্স দিয়ে। এরপর স্লোগান ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু কর্মীরা একটি র‍্যালি নিয়ে প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে অংশগ্রহণকারী শতাধিক তরুণ-তরুণী প্ল্যাকার্ড, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে জলবায়ু ন্যায় বিচার এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর দাবি জানান। এসময় ব্রাইটার্স, ইযুথ নেট, ক্যাপস, রিনিউ আর্থ,   প্রথমআলো বন্ধুসভা, ঝালকাঠি জেলা কল্যান সমিতি, সিটি ক্লাব ও পাঠাগার, রক্ত কনিকা ফাউন্ডেশন, ভিবিডি, ধ্রবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট, আমরা সবাই রক্তযোদ্ধা, ইয়াস ব্লাড ব্যাংক, ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন, ইয়াস সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এই আন্দোলনের মাধ্যমে যুবসমাজ জলবায়ু ন্যায় বিচারের দাবিকে সামনে নিয়ে আসছে এবং এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, যেখানে পরিবেশবান্ধব নীতি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র‍্যালি

আপডেটের সময় ০৪:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫