ভিয়েনা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

কালিহাতীতে বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযানে ৮ জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৭১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু মাটি কেটে বিক্রির সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়।
এছাড়া বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রেদোয়ানের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন, ইয়াকুব (৪৭), শরবেশ আলী (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১), হাবীব (২৫)। আটককৃতদের বাড়ি টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায়।
জানা যায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে কালিহাতী উপজেলার মহেলা ও বেলটিয়া (থানা ঘাট) এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছেন স্থানীয় প্রভাবশালীরা। খবর পেয়ে ওই দুই ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ জনকে আটক করা হয়। এছাড়া বালু ভর্তি তিনটি ট্রাক জব্দ করা হয়। পরে বালু বিক্রির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বালু ভর্তি তিনটি ট্রাক ও আটককৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া বালু ভর্তি তিনটি ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  সেইসাথে বালু ঘাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। পূণরায় যাতে চালু করতে না পারে সেজন্য বিট পুলিশ ও টহল পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু বিক্রির ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিহাতীতে বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযানে ৮ জন আটক

আপডেটের সময় ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫